বিশ্ব দৃষ্টি দিবস-২০২৩ উপলক্ষ্যে এক হাজার সুবিধাবঞ্চিত মানুষ ছাড়াও ইমাম-মুয়াজ্জিন ও শিক্ষকদের সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা দেবে রেটিনা গ্লকোমা সেন্টার অ্যান্ড সুপার স্পেশালটি আই হসপিটাল (আরজিসি আই হাসপাতাল)।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে হাসপাতালটিতে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান চক্ষু বিশেষজ্ঞ ও ভিট্রিও রেটিনা সার্জন অধ্যাপক ডা. আরিফ হায়াত খান পাঠান। জানা গেছে, সপ্তাহব্যাপী চলা এই চিকিৎসা কর্মসূচিতে রিকশা-ভ্যান ও বাসচালক, সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশু, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক এবং বিদ্যালয়গামী গরিব শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে চোখের সমস্যা সংক্রান্ত সেবা নিতে পারবেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের উন্নত প্রযুক্তির মেশিনের মাধ্যমে চোখের দৃষ্টি, রেটিনা, গ্লুকোমা ও শিশুদের আরওপি (ROP) পরীক্ষাসহ অন্যান্য চিকিৎসা সেবা এবং পরামর্শ দেবেন।

বিনামূল্যে এই সেবা কার্যক্রম প্রসঙ্গে অধ্যাপক ডা. আরিফ হায়াত বলেন, বাংলাদেশে প্রায় এক কোটি ৪৩ লাখ মানুষ কোনো না কোনো ধরনের দৃষ্টি ক্রুটিতে ভুগছেন। দিন দিন চোখের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। অসচেতনতা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, স্মার্টফোন-ট্যাবের মতো গ্যাজেটে আসক্তি, এরকম নানা কারণে অল্প বয়স থেকেই চোখের নানা সমস্যা দেখা দিচ্ছে। তিনি বলেন, ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো ভয়ংকর রোগেও অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন। চোখের সমস্যায় ভোগা এসব অসহায় রোগীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ।

এসময় হাসপাতালটির প্রধান ব্যবস্থাপক নজরুল ইসলাম সুমন জানান, আজ থেকে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত আমাদের হাসপাতালে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেবেন। আজ প্রথম দিন প্রায় শতাধিক রিকশা-ভ্যান চালক ও বাস শ্রমিক এই সেবা নিয়েছেন।

বিনামূল্যে সেবা গ্রহণের জন্য ০১৭৩৩-৭৪৭৫৭৫ মোবাইল নাম্বারে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে।

1 Comment

  • admin, March 5, 2019 @ 11:54 am Reply

    Etmmy text of the prnting and type news seting industrs standard known prin aretertook a printing and typenews galley type.Ut wisi enim ad minim veniam, quis laore nostrud exerci tation ulm hedi c

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *